বৃহস্পতিবারে বৃষ্টিপাত পূর্বাভাস (২০ ই আগস্ট, ২০২৬)
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় শুধুমাত্র ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন বিভাগের উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উপরে মৌসুমি লঘুচাপের কেন্দ্র অবস্থান করছে। যেহেতু লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছে তাই আজ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ও মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দেশের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে ৪ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা জেলার কোন-কোন অংশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলঘুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কক্সবাজার, নোয়াখালী, ফেনী, বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি।। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের ৪ টি জেলার বিভিন্ন উপজেলার উপরেই বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
==================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
=================
যেহেতু লঘুচাপের কেন্দ্র মধ্যপ্রদেশ রাজ্যের উপরে অবস্থান করতেছে তাই আজ বৃহস্পতিবার দিনের বেলা বিচ্ছিন্ন ভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে কোলকাতা, হাওড়া, হুগলি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
===============
আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

