একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারে বৃষ্টিপাত পূর্বাভাস (২১ ই আগস্ট, ২০২৬)

Blog Image
Email : 29k 12k

শুক্রবারে বৃষ্টিপাত পূর্বাভাস (২১ ই আগস্ট, ২০২৬)

আজ শুক্রবার সকাল ৮ টা বেজে ৪৫ মিনিটের সময় দেশের ৬ টি বিভাগের (রাজশাহী ও চট্টগ্রাম ছাড়া) বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: 


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরেই দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। 


দুপুর ১২ টার পূর্বে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেলে তা পৃথক পূর্বাভাসের মধ্যমে জানিয়ে দেওয়া হবে।  


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত এবং দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে এই বিভাগের ৪ টি জেলার উপরেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের সর্ব-উত্তরের ২/১ টি জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর জেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।  


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না ও দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কক্সবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের এবং বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


==================================


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: 


আজ দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও সর্ব-উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, কোলকাতা, মেদনিপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ভারতের ত্রিপুরা রাজ্য: 


আজ দুপুর ৩ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Post