শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২২ ই আগস্ট, ২০২৬)
আজ শনিবার দুপুর ১২ টার সময় দেশের ৮ টি বিভাগের মধ্যে শুধুমাত্র রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ শনিবার দেশের উত্তর দিকের ৪ টি বিভাগ (রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী) ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। পক্ষান্তরে দক্ষিণ-পশ্চিম দিকের ৩ টি বিভাগের (ঢাকা, বরিশাল ও খুলনা) উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ শনিবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাগুলোর বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাতে কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
আগামীকাল রবিবার সকালের মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আগামীকাল রবিবার সকালের মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে বিচ্ছিন্ন ভাবে উপকূলীয় কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আগামীকাল রবিবার সকালের মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে বিচ্ছিন্ন ভাবে উপকূলীয় কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
==================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
===================
পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও বর্ধমান জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রাত ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের ত্রিপুরা রাজ্য:
================
আজ বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

