বজ্রপাত সহ ভারি বৃষ্টির আশংকা সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে
আজ আজ রাত ১ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছ আজ রাতে।
সিলেট বিভাগ: সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া জেলা।
ঢাকা জেলা: কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী জেলা।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড় জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা ভোর ৪ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতে প্রবল আশংকা করা যাচ্ছে ভোর ৪ টা পর্যন্ত।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

