রবিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৩ ই আগস্ট, ২০২৬)
আজ রবিবার বিকেল ৪ টার সময় দেশের ৮ টি বিভাগের মধ্যে ৩ টি বিভাগের (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) ৩/৪ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রবিবার দেশের উত্তর-পূর্ব দিকের ৪ টি বিভাগের (চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট) বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। পক্ষান্তরে দক্ষিণ-পশ্চিম দিকের ৩ টি বিভাগের (বরিশাল, খুলনা ও রাজশাহী) উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাতে আবারও চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ রবিবার বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ৩ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, মুন্সিগন্জ, নারায়গন্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ রাত ৯ টার পর রাত ৩ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের লালমনরিহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্য কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে।
==================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
===================
পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
================
আজ বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

