সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৪ ই আগস্ট, ২০২৬)
ভারতের পশ্চিমবঙ্গ–ওড়িশা রাজ্যের উপরে অবস্থিত একটি নিম্নচাপের প্রভাবে আজ সোমবার (২৪ শে আগস্ট) ও আগামীকাল মঙ্গলবার (২৫ শে আগস্ট) দিন ও রাতের বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ দিকের বিভাগগুলোর উপরে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এবং উত্তর দিকের বিভাগগুলোর উপরে সন্ধ্যা থেকে পরের দিন সকালের মধ্যে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ সোমবার সকাল ৯ টার সময় দেশের ৮ টি বিভাগের মধ্যে ৩ টি বিভাগের (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) ৫ থেকে ৭ টি জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে।
আজ সোমবার সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের খুলনা, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের মানিকগঞ্জ ও মুন্সিগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে।
আজ দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে।
রংপুর বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে রংপুর বিভাগের নীলফামারী, পঞ্চগড়, ও লালমনরিহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ দুপুর ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্য পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
==================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
===================
পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
================
দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

