বৃহস্পতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৭ ই আগস্ট, ২০২৬)
আজ বৃহস্পতিবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় দেশর কোন জেলার ৮ টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগের (খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ) ৬/৮ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে।
আজ দুপুর ২ টা বজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বিশেষ করে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সন্ধ্যার পূর্বে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পিরোজপুর, ও বরিশাল জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সন্ধ্যার পূর্বে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শেরপুর ও নেত্রকোনা জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ৮ টার পূর্বে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ৯ টার পর থেকে ভোর ৫ টার মধ্য বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

