শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৮ ই আগস্ট, ২০২৬)
আজ শুক্রবার বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল সকালের মধ্যে বিভিন্ন যশোর, নড়াইল, মাগুরা জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পিরোজপুর ও বরগুনা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ৮ টার পূর্বে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ৯ টার পর থেকে ভোর ৫ টার বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে প্রবল সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ রাত ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বিশেষ করে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

