একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা সেপ্টেম্বর, ২০২৬)

Blog Image
Email : 18k 12k

শুক্রবারের বৃষ্টিপাত পূর্বাভাস (৪ঠা সেপ্টেম্বর, ২০২৬)


দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১২ টার মধ্যে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার উপরে। 


বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আজকে। তবে কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  


খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ ও পশ্চিম দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। 


সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। 


রংপুর বিভাগ: দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

 

রাজশাহী বিভাগ: দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 


ঢাকা বিভাগ: আজ রাত ১২ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  

 

ময়মনসিংহ বিভাগ: দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার ময়মনসিংহ বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ ও জামালপুর জেলার উপরে। 


=============================

ভারতের ত্রিপুরা রাজ্য: আজ রাত ১২ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, নদীয়া, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার উপরে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related Post