রবিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: বিকেল ৫ টা পর্যন্ত প্রযোজ্য
আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনমাগন্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ১২ টার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে তীব্র বজ্রপাতে সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা, যশোর, মাগুরা, নড়াইল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাতে সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে বজ্রপাতে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, মানিগন্জ, গোপালগঞ্জ, শরিয়তপুর জেলার উপরে।
ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৯ টা বেজে৩০ মিনিটের পর থেকে দুপুর ১ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিশ্চিন্ন ভাবে পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, বরগুনা, পটুয়াখালী জেলার উপরে।

