ভোর ৫ টার পর থেকে সকাল ৯ টা পর্যন্ত বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস।
আজ ভোর ৫ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, নোয়াখালী, ফেনী জেলা। তবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে বজ্রপাত সহ।
রংপুর বিভাগ: দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী। তবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে বজ্রপাত সহ।
সিলেট বিভাগ: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ঢাকা বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ময়মনিসংহ বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

