সোমবার দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস।
আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, খুলনা, নড়াইল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে যা বিকেল ৫ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নাই। সন্ধ্যার পূর্বে চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বজ্রপাত সহ।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নাই। দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, ও রংপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নাই। সন্ধ্যার পূর্বে জামালপুর ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নাই। বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

