রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ৩ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন-কোন জেলার উপরে হালকা মানের বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
সিলেট বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
