একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 9k 12k

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস


আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন-কোন জেলার উপরে হালকা মানের বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।


রাজশাহী বিভাগ: সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: জামালপুর ও শেরপুর জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


সিলেট বিভাগ: বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


চট্টগ্রাম বিভাগ:  খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  


বরিশাল বিভাগ: কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ: মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, রাজবাড়ী জেলার  উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


খুলনা বিভাগ: খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




Related Post