সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রবিবার (১৩ ই সেপ্টেম্বর) সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। তবে বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হলকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ৩ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্টগ্রাম বিভাগ: আজ দুপুর ৩ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

