রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উরপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
আজ রাতে খুব সমান্য পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট ও পন্বচগড় জেলার উপরে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে।
এই বর্ষাকালে প্রথম রাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে রাতে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। এই বিষয়টা যেমন আনন্দের তেমনি আতংকেরও। কারণ আগামীকাল সোমবার দিনের বেলা বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ-মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সাথে আশংকা করা যাচ্ছে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করার পুরো দেশের উপরে।

