রাত ১২ টার পর থেকে সকাল ৮ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস।
আজ রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলার উপরে হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ ভোরের দিকে রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার উপরে হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ ভোরের দিকে রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

