একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৬ ই সেপ্টেম্বর, ২০২৬)

Blog Image
Email : 12k 12k

সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৬ ই সেপ্টেম্বর, ২০২৬)

আজ বুধবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ৪ টি বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে  সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে। 


ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে। 


সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।  

 

ঢাকা বিভাগ:  কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হলকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।   


রংপুর বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার কোন-কোন উপজেলার উপরে হলকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

Related Post