একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১০ টা পর্যন্ত

Blog Image
Email : 7k 12k
শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১০ টা পর্যন্ত
দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা কারা যাচ্ছে
রংপুর বিভাগ: পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলা। সম্ভাব্য সময় দুপুর ২ টার পর থেকে রাত ১০ টা।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা।
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর জেলার কোন-কোন উপজেলা। সম্ভাব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টা।
ঢাকা বিভাগ: রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর। সম্ভাব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টা।
সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাতে সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: বিকেল ৪ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন জেলায় হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
খুলনা বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
বরিশাল বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কোন-কোন জেলায় হলকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Related Post