একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা ভোর থেকে সকাল ১০ টার মধ্যে

Blog Image
Email : 17k 12k

তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা ভোর থেকে সকাল ১০ টার মধ্যে

আজ ভোর ৫ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা শহরের উপরে চলমান বজ্রপাত সকাল ৬ টা পর্যন্ত এবং বৃষ্টিপাত সকাল ৭ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

Related Post