একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত

Blog Image
Email : 6k 12k
সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত
চট্টগ্রাম বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ৯ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আগামীকাল সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


===============================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

Related Post