রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: সকাল ১০ টা পর্যন্ত প্রযোজ্য
চট্টগ্রাম বিভাগ: সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। সম্ভাব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় ভোর ৪ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। দক্ষিণের জেলাগুলোতে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ও উত্তর দিকের জেলাগুলোর উপরে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় ভোর ৬ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও জামালপুর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ত্রিপুরার সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: দক্ষিণ ও মধ্যাঞ্চলের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

