মঙ্গলবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর ৩ টা পর্যন্ত প্রযোজ্য
আজ মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে। দুপুর ১২ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ও ব্রাক্ষণবাড়িয়া জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা, মাগুরা, যশোর জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: সকল জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। সম্ভাব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে যা সকাল ১১ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে।
রংপুর বিভাগ: সকাল ১১ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থাকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

