একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১০ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 5k 12k

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১০ টা পর্যন্ত প্রযোজ্য 


আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় অনেক জেলার উপরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। 


খুলনা বিভাগ: আজ প্রায় সারদিন থেমে-থেমে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


বরিশাল বিভাগ:  আজ প্রায় সারদিন থেমে-থেমে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ ও আগামীকাল প্রায় সারদিন থেমে-থেমে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ:  আজ ও আগামীকাল প্রায় সারদিন থেমে-থেমে রাজশাহী সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে আজ দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, ব্রাক্ষণবাড়িয়া  জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ ও আগামীকাল প্রায় সারদিন থেমে-থেমে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল প্রায় সারদিন থেমে-থেমে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। 

Related Post