একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৯ শে সেপ্টেম্বর, ২০২৬)

Blog Image
Email : 39k 12k

মঙ্গলবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৯ শে সেপ্টেম্বর, ২০২৬)

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব দিকে আন্দামান সাগরে একটি বেশ ব্যতিক্রমী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সাধারণত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ বা নিম্নচাপগুলো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পূর্ব উপকূল কিংবা বাংলাদেশের দিকে এগিয়ে আসে। তবে এবারের নিম্নচাপটির গতিপথ কিছুটা ব্যতিক্রমী। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে মিয়ানমারের স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। ছবিতে ভারতের আবহাওয়া অধিদপ্তরের (IMD) গতিপথ বিশ্লেষণেও নিম্নচাপটির এই অস্বাভাবিক উত্তরমুখী গতিপথ দেখা যাচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে রাত ১২টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি: চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী। আজ রাতে চট্টগ্রাম ভিভাগের দক্ষিন দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—চারটি জেলার ওপরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

ছবি: ভারতের আবহাওয়া অধিদপ্তর (IMD), ২৯ সেপ্টেম্বর ২০২৬।

Related Post