একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 7k 12k

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ শুক্রবার সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের সকল জেলার উপরে। বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের সকল জেলার উপরে। ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় গোপলাগন্জ, শরিয়তপুর ও মাদারীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে আজ দুপুর ১ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড় জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post