একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

তীব্র বজ্রপাত ও বৃষ্টিপাতে আশংকা দেশের অধিকাংশ জেলায় আজ রাতে।

Blog Image
Email : 20k 12k

তীব্র বজ্রপাত ও বৃষ্টিপাতে আশংকা দেশের অধিকাংশ জেলায় আজ রাতে।
দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত একটি নিম্নচাপ রাত ৯ টার সময় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো উপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ রাত ৯ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের প্রবল আশংকা করা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে। বিশেষ করে নিম্নলিখিত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি: চট্টগ্রাম বিভাগ: এই মহুর্তে তীব্র বজ্রপাত ও বৃষ্টি হচ্ছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী উপরে। রাত ৯ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ভারি মানের বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে। সিলেট বিভাগ: রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ভারি মানের বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে। ঢাকা বিভাগ: রাত ১১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও হালকা থেকে মাঝারি মানের বজ্রপাতের আশংকা করা যাচ্ছে ঢাকা বিভাগের সকল জেলার উপরে। ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে। বরিশাল বিভাগ: রাত ৯ টা বেজে ৩০ মিনিটের টার পর থেকে ভোর ৪ টার মধ্যে ভারি মানের বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে বরিশাল বিভাগের সকল জেলার উপরে। ময়মনসিংহ বিভাগ: রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও হালকা মানের বজ্রপাতের আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে। খুলনা বিভাগ: রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও হালকা মানের বজ্রপাতের আশংকা করা যাচ্ছে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে। রাজশাহী বিভাগ: রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও হালকা মানের বজ্রপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে। বিশেষ করে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা জেলার উপরে। রংপুর বিভাগ: রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও হালকা মানের বজ্রপাতের আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের বিভাগের কোন-কোন জেলার উপরে। বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার উপরে।

Related Post