বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস (১৪ ই অক্টোবর, ২০২৬)
আজ বুধবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে খুলনা,বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য ৫ টি বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।
চট্টগ্রাম বিভাগ: আজ দিনের বিভিন্ন সময় চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বরিশাল বিভাগ: বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: খুলনা,সাতক্ষীরা,বাগেরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
