একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (১৬ ই অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 33k 12k

শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (১৬ ই অক্টোবর, ২০২৬)
আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কেবলমাত্র চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অল্প কিছু জায়গায় হালকা পরিমানে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য ৬ টি বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। চট্টগ্রাম বিভাগঃ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন জেলার কোনো-কোনো স্হানে খুব হলকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগঃ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বরগুনা, পটুয়াখালি, ও ভোলা জেলার কোনো-কোনো স্হানে খুব হলকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগঃ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বেশিভাগ জেলার উপরে তীব্র গরম আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগঃ বৃষ্টির সম্ভাবনা নাই। এবং বিকেল পর্যন্ত আবহাওয়া রৌদ্রজ্জল ও কোথাও কোথাও ভ্যাপ্সা গরম থাকতে পারে। রাজশাহী বিভাগঃ বৃষ্টির সম্ভাবনা নাই। বেশিভাগ জেলার উপরে তীব্র গরম আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগঃ বৃষ্টির সম্ভাবনা নাই। বেশিভাগ জেলার উপরে তীব্র গরম আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগঃ বৃষ্টির সম্ভাবনা নাই। সিলেট বিভাগঃ বৃষ্টির সম্ভাবনা নাই।


Related Post