মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস (১০ ই নভেম্বর, ২০২৬)
আজ মঙ্গলবার ১০ ই নভেম্বর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
চট্টগ্রাম বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে ও উত্তর দিকের জেলাগুলোর উপরে দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: আজও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে মুন্সিগন্জ, শরিয়তপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার উপরে।
সিলেট বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

