একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বজ্রপাত সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশংকা ৪ বিভাগে আজ রাতে

Blog Image
Email : 11k 12k

বজ্রপাত সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশংকা রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে।
আজ রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৭ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। সেই সাথে অনেক জেলার উপরে শীলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগ: গাইবান্ধা, রংপুর, দিনাজপুর। সাম্ভব্য সময় রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে ভোর ৪ টার মধ্যে। রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগন্জ, নওগা, নাটোর। সাম্ভব্য সময় রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে। ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ। সাম্ভব্য সময় রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে। ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজিপুর, ঢাকা, কিশোরগন্জ। সাম্ভব্য সময় রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।

Related Post