একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

ঢাকা শহর সহ এর চারপাশের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা।

Blog Image
Email : 2k 12k

ঢাকা শহর সহ এর চারপাশের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। সেই সাথে অনেক জেলার উপরে শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা বিভাগ: ঢাকা শহর সহ ঢাকা বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ জেলা। সম্ভব্য সময় ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে। ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলা। সম্ভব্য সময় ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৭ টার মধ্যে। সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে। খুলনা বিভাগ: মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল, খুলনা। সম্ভব্য সময় ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে। চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলা। সম্ভব্য সময় ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে। বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি জেলা। সম্ভব্য সময় ভোর ৪ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে। রংপুর বিভাগ: আজ রাতের অবশিষ্ট সময়ে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


Related Post