একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি: কৃষক ও জেলেদের জন্য জরুরি সতর্কতা

Blog Image
Email : 33k 12k

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি: কৃষক ও জেলেদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে জরুরি সতর্কতা
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি আগামীকাল সোমবার (১৬ ই নভেম্বর) গভীর নিম্নচাপে ও মঙ্গলবার (১৭ ই নভেম্বর) পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। সাম্ভব্য এই ঘুর্নিঝড়টি আগামী ১৯/২০ শে নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে ভারতের ওরিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপকূলের উপর দিয়ে স্হল ভাগ প্রবেশ করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার। সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘুর্নিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ঘুর্নিঝড়টি বাংলাদেশের উপরে সরাসরি আঘাত না করলেও এর কারণে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে ৪ টি বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে আমন ধান কাটার মৌসুম চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঠে পাকা আমন ধান রয়েছে। একই সঙ্গে কৃষকেরা আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষ শুরু করেছেন। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে দেশের কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির আশংকা করা যাচ্ছে। তবে এখনও কৃষকদের হাতে ৪ দিন সময় রয়েছে। আগামী ৪ দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সাম্ভব্য এই ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশের কৃষকদের নিম্নোক্ত পরামর্শ দেওয়া যাচ্ছে: ======================================= ১. আমন ধান সংগ্রহ: যেসব এলাকায় আমন ধান ইতোমধ্যে পেকে গেছে এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, সেসব এলাকার কৃষকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া। ২. সেচ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত: আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষিদের আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় জমিতে কৃত্রিম সেচ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া, বিশেষ করে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।


জেলেদের জন্য পরামর্শ
===========================

সমুদ্রে মাছ ধরারত সকল জেলেদের ১৭ ই নভেম্বরের মধ্যে উপকূলে ফেরত আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। ১৮ ই নভেম্বর তারিখে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ঐ দিন থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে।


উপকূলীয় এলাকার শুটকি ব্যবসায়ীদের জন্য সতর্কতা:

============================================

১৮ ই নভেম্বর তারিখে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। ফলে উপকূলীয় এলাকার শুটকি ব্যবসায়ীদের ১৭ ই নভেম্বরের মধ্যে সকল শুটকি বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

Related Post