একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস (১২ ই নভেম্বর, ২০২৬)

Blog Image
Email : 27k 12k

বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস (১২ ই নভেম্বর, ২০২৬)
আজ বৃহস্পতিবার (১২ ই নভেম্বর, ২০২৬) সকাল ৯ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৯ টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলা ছাড়া অন্য ৬২ টি জেলার উপরে বৃষ্টিপাতে সম্ভাবনা খুবই কম।

কৃষকদের জন্য সু-সংবাদ
আগামী ১৮ ই নভেম্বর এর পূর্বে বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে আগামী ১৪ ও ১৫ ই নভেম্বর রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে খুব হালকা পরিমানে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।



বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশংকা (১৭-২০ নভেম্বর)

আগামী ১৫ থেকে ১৭ ই নভেম্বর এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি পরবর্তী ৩ দিনে শক্তিশালী হয়ে পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সব শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশকা করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টিও বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা বেশি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করার আগামী ১৯ অথবা ২০ শে নভেম্বর। তবে সাম্ভব্য এই ঘুর্নিঝড়ের প্রভাবে ১৮, ১৯, ২০ শে নভেম্বর বাংলাদেশের ঊপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।


Related Post