একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় আপডেট: সোমবার, ১৬ ই নভেম্বর, ২০২৬

Blog Image
Email : 35k 12k

ঘূর্ণিঝড় আপডেট: সোমবার, ১৬ ই নভেম্বর, ২০২৬
আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় "আকভান" সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গত ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে আজ সোমবার গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে। এই গভীর নিম্নচাপটি আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে "আকভান"। সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর এর মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যে কোন স্থানের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে আঘাত হানার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সোমবার আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর কারণে পুরো বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের বেশিভাগ জেলা এবং ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বাংলাদেশের কৃষকদের নিম্নোক্ত পরামর্শ দেওয়া যাচ্ছে: ======================================= বর্তমানে বাংলাদেশে আমন ধান কাটার মৌসুম চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঠে পাকা আমন ধান রয়েছে। একই সঙ্গে কৃষকেরা আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষ শুরু করেছেন। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে দেশের কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির আশংকা করা যাচ্ছে। তবে এখনও কৃষকদের হাতে আজকে সহ আরও ২ দিন সময় রয়েছে। আগামী ২ দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সম্ভব্য এই ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য-ভাবে কমিয়ে আনা সম্ভব। ১. আমন ধান সংগ্রহ: যেসব এলাকায় আমন ধান ইতোমধ্যে পেকে গেছে এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, সেসব এলাকার কৃষকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া। ২. সেচ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত: আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষিদের আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় জমিতে কৃত্রিম সেচ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া, বিশেষ করে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

Related Post