একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবারের আবহাওয়া পূর্বাভাস (১১ ই মে, ২০২৬)

Blog Image
Email : 48k 12k
সোমবারের আবহাওয়া পূর্বাভাস (১১ ই মে, ২০২৬)
বাংলাদেশের কৃষকদের জন্য সু-সংবাদ।
প্রবাদে আছে “সকাল দেখেই দিন বোঝা যায়”। আজ সোমবার (১১ ই মে, ২০২৬) সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্রগ্রামের ৩ টি জেলা ছাড়া বাংলাদেশের অন্য ৫৯ টি জেলার আকাশ প্রায় মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। আজ বিকেল ৫ টার পূর্বে শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের কয়েকটি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
আজ বিকেল ৫ টার পূর্বে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা এবং বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালাক মানের বৃষ্টি অল্প কিছু সম্ভাবনা রয়েছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা জেলার উপরে হালাক মানের বৃষ্টি অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
আজ রাতে শুধুমাত্র সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; অন্য ৭ টি বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।



বিশেষ দ্রষ্টব্য: আগামীকাল মঙ্গলবারও আজ সোমবারের মতো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দিনে বৃষ্টিপাত না হলেও রাতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

Related Post