শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস।
আজ শুক্রবার (১৫ ই মে, ২০২৬) রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: আজ রাতে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর জেলার উপরে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা রাত ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: বেশিভাগ জেলা। ভোর ৫ টার পূর্বে দক্ষিণ দিকের সকল জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

