বুধবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৭ শে মে, ২০২৬)
আজ বুধবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলারগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সকল জেলার কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে নিম্নে উল্লেখিত সময়ে।
রাজশাহী বিভাগ: বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলা। সময়: সকাল ৬ টার পর থেকে ৯ টা পর্যন্ত।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ। সম্ভব্য সময়: সকাল ৬ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
রংপুর বিভাগ: রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট। সময়: সকাল ৬ টার পর থেকে ৯ টা পর্যন্ত
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর জেলা। সময়: সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টা পর্যন্ত।
ঢাকা বিভাগ: রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল। সম্ভব্য সময়: সকাল ৮ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।

