দেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ বুধবার (২৭ শে মে, ২০২৬)
আজ বুধবার (২৭ শে মে, ২০২৬) সকাল ৭ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে নিম্নলিখিত জেলারগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সকল জেলার কৃষকদের বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে নিম্নে উল্লেখিত সময়ে।
রাজশাহী বিভাগ: বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলা। সময়: সকাল ৬ টার পর থেকে ৯ টা পর্যন্ত।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা। সম্ভব্য সময়: সকাল ৬ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
রংপুর বিভাগ: রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট। সময়: সকাল ৬ টার পর থেকে ৯ টা পর্যন্ত
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলা। সময়: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
ঢাকা বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ৮ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।

